মুন্সিগঞ্জে হযরত ফাতেমা (রা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

মুন্সিগঞ্জে হযরত ফাতেমা (রা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে হযরত সাইয়্যেদাতুন নেছা ফাতেমাতুজ জাহরা (রা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশ হয়েছে।

আজ সোমবার সকালে শ্রীনগর উপজেলা মডেল রিসোর্স সেন্টারে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় হযরত ফাতেমা (রা.) এর জীবনের গুরুত্বপূর্ণ সব তথ্যের বিষয়ে আলোচনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি সরওয়ার হোসাইন ও শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আল-আমিন বিক্রমপুরী।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মডেল রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মাওলানা মুফতি মো. শাহাদাৎ হোসাইন, শিক্ষক মাকসুদা পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা