মুন্সিগঞ্জ সদর থেকে ২কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ সদর থেকে ২কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভায় একটি কারেন্ট জাল ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ বিপুল পরিমান জ্বাল তৈরির কাচামাল সহ ৪ জনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্মম্যান আদালত। সোমবার ২ টার দিকে নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল-মামুন এর নেতৃত্বে র‌্যাব ১১ এর নারায়ানগঞ্জের টিমটি সদর উপজেলার মিরকাদীম পৌরসভার গোপাল নগরের বাসতলার এমএনএস ফিসিং নেইট কারখানায় এঅভিযান চালায়।

 

এসময় কারখানাটির কাচামাল তৈরির ৭টি ও জাল তৈরির ১১ টি মোট ১৮ টি মেশিন ,বিপুল পরিমান কাচামাল ও ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানাটির জুয়েল (৩৩),আতিকুল (২৮), ইরফান কাজী (২২),দুলাল (৪২) নামের ৪ কর্মচারিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

পরে যব্দকৃত কারেন্ট জাল ও জাল নির্মানের কাচামাল নয়াগাওয়ের ধলেশ্বারী নদীর পারে আগুন দিয়ে বিনষ্ট করা হয়। এসময় জাল তৈরির অভিযোগে ৫ জনকে আটক করা হলেও রুবেল নামের একজন জাল তৈরির কাজে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

 

নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল-মামুন জানান, করখানাটিতে অবৈধ ভাবে দীর্ঘদিন যাবত এসব নিষিদ্ধ কারেন্টা জাল উৎপাদন করে আসছিলো । গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে এঅভিযান চালানো হয়। অভিযানে ২ কোটি মিটার কারেন্ট জাল, জাল তৈরির কাচামাল ও ১৮ মেশিন যব্দ করা হয়েছে। অবৈধ ভাবে নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানাটির ৪ কর্মচারিকে একমাস করে কারাদন্ড দেয়া হয়েছে ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা