মুন্সীগঞ্জকে পাইলট জেলা হিসেবে ধরে কাজ করবে ইউএসএআইডি

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউএসএআইডি’র জাস্টিস ফর অল প্রোগাম মুন্সীগঞ্জ জেলাকে পাইলট জেলা হিসেবে নির্বাচিত করেছে। পাইলট প্রকল্পের আওতায় সরকারি আইনগত সহায়তার উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করারও ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সরকারি আইন সহায়তার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে ওরিয়েন্টশন প্রদানের নিমিত্তে এক পরিচিত সভায় এ তথ্য তুলে ধরা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএসএআইডি’র জাস্টিস ফর অল প্রোগাম এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ্ আল-আমীন। জেলা ও দায়রা জজ ও সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারি জজ মোহাম্মদ কফিল উদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন ইউএসএআইডি’র জাস্টিস ফল অল প্রোগাম এর ডেপুটি চীফ অফ পার্টি শারমীন ফারুক। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-হাসান তুহিনসহ অন্যান্য বিচারকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা