লোকসানের মুখে মুন্সিরহাটের বাঁশ ব্যবসা

লোকসানের মুখে মুন্সিরহাটের বাঁশ ব্যবসা

মৃুুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২২, রাব্বি হোসেন, প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারের বাঁশ ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছে। দিন দিন মানুষ আধুনিক স্থাপনা নির্মাণের প্রতি ঝুঁকে পরার কারনে বাঁশের ব্যবহার কয়েক গুন কমেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা।

তারা বলছেন, আগে মানুষ বাঁশ বসবাসের ঘর, রান্নাঘর, গরুঘরসহ বিভিন্ন কাজে ব্যবহার করতো। কিন্তু বর্তমানে জনজীবনে আধুনিকতার ছোঁয়া লাগায় বর্তমানে বাঁশের ব্যবহার কমেছে। রান্নাঘর ও গরুরঘর নির্মাণে বাঁশের পরিবর্তে ব্যবহার হচ্ছে সিমেন্টের পিলার। এক কথায় বাঁশ ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে।

চরাঞ্চলের ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারে শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁশ সাজিয়ে ব্যবসায়ীরা কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে রয়েছেন।

অন্যদিকে ভ্যান চালকরা পড়েছে চরম বিপাকে। বাঁশ বহন করেই তাদের সংসার চলতো। বর্তমানে বাজারে বাঁশ বিক্রি তেমন না থাকায় তারাও বসে বসে দিন পার করছেন।

পৌরসভার পাচঁঘড়িয়াকান্দি এলাকার বাঁশ বিক্রেতা মো: সোহরাব মিয়া আমার বিক্রমপুরকে বলেন, বর্তমানে বাঁশ ব্যবহার হয় না। যারা শহরে থাকে তারা সবাই বিল্ডিং বানাচ্ছে। গ্রামেও একই অবস্থা দিন দিন হচ্ছে। বিশ বছর আগেও গ্রাম ও শহরে মানুষের ঘর, রান্নাঘর, গরুঘরসহ বিভিন্ন কাজে বাঁশ কাজে লাগাতেন।

বাঁশ বিক্রেতা মো: শাহিন আমার বিক্রমপুরকে বলেন, আমাদের বাঁশ বিক্রি নেই বল্লেই চলে। এখন মানুষ বিল্ডিং এর প্রতি ঝুঁকে পড়েছেন। তাই বাঁশ ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। সবুজ কালারের বাঁশ এখন শুকিয়ে সাদা হয়ে নষ্ট হওয়ার পথে। বর্তমানে দিনে দুই-তিন হাজার টাকাও বিক্রি করা কষ্ট হয়ে যায়। আগে দিনপ্রতি বিশ থেকে ত্রিশ হাজার টাকাও বিক্রি করেছি।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা