শসা, খেজুর ও দইয়ের অজানা উপকারিতা

শসা, খেজুর ও দইয়ের অজানা উপকারিতা

আমরা অনেকেই শসা, খেজুর ও দই খেয়ে থাকি । কিন্তু এর উপকারিতা সম্পর্কে খুব কমই জানি। চলুন জেনে নিই এগুলোর উপকারিতা সম্পর্কে।

খেজুর

একটি অসাধারণ ফল। পুষ্টিগুনে ভরপুর এই ফল হোক প্রতিদিনের ইফতারের সঙ্গী। জেনে নিন খেজুরের উপকারিতা।

– ডেক্সট্রোজ এবং ফ্রুক্টোজ হল খেজুরের দুই শর্করা। যা অতি দ্রুত আপনাকে শক্তি দেয়।

– সারাদিনের অভুক্ত পাকস্থলী কে তৈরী করে খাবার গ্রহণর জন্য।

– খেজুরে আছে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, কে। ভিটামিন এ, সি এবং কে- কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে। ভিটামিন বি কমপ্লেক্স মস্তিষ্ক শক্তিশালি করে। পাশপাশি ত্বক করে সুন্দর।

– এতে কোনো ফ্যাট নেই। শুধু তাই নয়, খেজুর ক্ষতিকর কোলেস্টেরল পরিশোষণ করতেও বাধা দেয়।- এতে আছে পটাশিয়াম, কপার, আয়রন, সোডিয়াম ইত্যাদি। যা শরীরের লবণ ঠিক রাখে, রক্ত তৈরিতে সাহায্য করে।

– রোজায় খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য কোষ্টকাঠিন্য হতে পারে, খেজুর এর থেকে মুক্তি দেয়।

– খেজুরের আছে অ্যান্টিক্যানসার ও অ্যান্টি-ইনফ্লামেটরি গুন।

– গর্ভাবস্থায় খেজুর খাওয়া খুবই ভালো।

শসা

সবচেয়ে স্বাস্থ্যকর খাদ্য এই রোজায়, গরমে ইফতারে শসা খান আর তরতাজা বোধ করুন। আর এর উপকারিতা জানার পর তো শসার প্রেমেই পড়ে যাবেন!

– শসায় থাকে প্রচুর পানি। প্রায় শতকরা ৯৬ ভাগ পানিসমৃদ্ধ ১টি শসা আপনাকে দুই গ্লাস সমান পানি সরবরাহ করবে।

– শসায় থাকে প্রচুর ভিটামিন- এ, বি, সি এবং কে। আরও আছে মিনারেল-ম্যাংগানিজ, পটাসিয়াম, কপার, মলিবডেনাম। শসার এই ভিটামিন আর ম্যাংগানিজ কাজ করে কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে।

– শরীরের বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে কাজ কর

– যদিও এখনও গবেষণা পর্যায়ে আছে তাও বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত যে শসা ব্রেস্ট, ইউটারাস, প্রোস্টেইট, ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে।- হজমে সাহায্য করে।

– ওজন নিয়ন্ত্রণে ভুমিকা রাখে। কারণ এতে থাকে কম ক্যালোরি আর প্রচুর ফাইবার।

– শরীরের খারাপ চর্বি কমিয়ে আনে।

– রোদেপোড়া চামড়ায় শসা লাগালে ক্ষতি কমে এবং আরাম হয়!

দই

– দই হজম হয় খুব তাড়াতাড়ি। এটি পাকস্থলির পরিবেশ ভালো রাখে আর, এর পিএইচ মাত্রা ঠিক রাখে।

– যাদের দুধ হজম হয় না, তারা নিশ্চিন্তে দই খান।

– দইয়ে থাকে প্রচুর ক্যালসিয়াম যা দাঁত ও হাড় শক্ত করে।

– দইয়ে থাকে ভালো ব্যাকটেরিয়া, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

– যাদের বদহজমের সমস্যা আছে, দই তাদের জন্য খুবই ভালো।- স্বাস্থ্যকর ত্বক ও চুলের জন্যও চাই দই।

– ওজন কমাতে খান দই।

– সর্বোপরি শরীর ঠাণ্ডা রাখে দই।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা