মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার ২১টি ইউনিয়নে গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে মুন্সিগঞ্জ সদরের ৯ ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬ জন। সাধারণ সদস্য পদে ৩৬১ জন ও সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৯৯ জন।
অন্যদিকে টংগিবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, এই দুইটি উপজেলায় মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫-৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর। সবকয়টি ইউনিয়নে ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।
মুন্সিগঞ্জ সদর-
পঞ্চসার ইউনিয়ন– মহীউদ্দীন খান- আওয়ামী লীগ মনোনীত এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গোলাম মোস্তফা-আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। সায়েম মাহমুদ শিপন- স্বতন্ত্র। মোঃ হাবিবুর রহমান- বিএনপি সমর্থিত স্বতন্ত্র। মোঃ মোক্তার হোসেন- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র। আলমগীর হোসেন- স্বতন্ত্র। মোঃ মাসুদ রানা- ইসলামী আন্দোলন বাংলাদেশ। অ্যাডভোকেট হাবিবুর রহমান- স্বতন্ত্র। মোহাম্মদ আলী সিদ্দিক- স্বতন্ত্র। মোঃ নজরুল ইসলাম- জাকের পার্টি।
মহাকালি ইউনিয়ন– মোঃ শহিদুল ইসলাম-আওয়ামী লীগ মনোনীত। আলী আসলাম- ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোঃ মনির হোসেন- স্বতন্ত্র। আনোয়ার হোসেন এলান- স্বতন্ত্র। নাজমুল ইসলাম- স্বতন্ত্র। মোঃ জিয়াউল হাসান বিরিন- স্বতন্ত্র। মামুন- জাকের পার্টি। গাজী সাহাবউদ্দিন- স্বতন্ত্র। ফারুক আহমেদ পিন্টু- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র। মোহাম্মদ নূর হোসেন- জাতীয় পার্টি।
বাংলাবাজার ইউনিয়ন– মোঃ সোহরাব হোসেন পীর- আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান। এস এম আনিসুর রহমান- স্বতন্ত্র। হাজী গোলাম মুর্তজা সরকার- স্বতন্ত্র। সোহরাব হোসেন- স্বতন্ত্র। আবু তাহের- স্বতন্ত্র।
আধারা ইউনিয়ন– মোঃ সোহরাব হোসেন- আওয়ামী লীগ মনোনীত। শামসুল কবির মাস্টার- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান। সৈয়দ রেদওয়ানুর রহমান- স্বতন্ত্র। হাজী আলী হোসেন সরকার- স্বতন্ত্র। মোঃ আঃ হক- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র। মোঃ খাইরুল ইসলাম- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র। লিটন গাজী- স্বতন্ত্র।
রামপাল ইউনিয়ন-মোশারফ হোসেন মোল্লা- আওয়ামী লীগ মনোনীত। মোঃ বাচ্চু শেখ- স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। মোঃ কামরুজ্জামান কামরুল- স্বতন্ত্র। পাভেল বেপারী- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। পেয়ারা বেগম- স্বতন্ত্র। নাসিহা মাহফুজা আক্তার- স্বতন্ত্র। মোঃ আব্দুস সাত্তার মন্ডল- জাকের পার্টি। মো: বদরুজ্জামান- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বজ্রযোগিনী ইউনিয়ন– রবিন হোসেন- আওয়ামী লীগ মনোনীত। মোঃ তোতা মিয়া মুন্সী- বিএনপি সমর্থিত স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান। মো হাসান- স্বতন্ত্র। আব্দুল করিম শেখ-স্বতন্ত্র।
শিলই ইউনিয়ন– আবুল হাসেম লিটন -আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। পারভেজ মৃধা- আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র। এম সজল আহমেদ মিতালী- আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র। পারুল বেগম- স্বতন্ত্র।
মোল্লাকান্দি ইউনিয়ন– মোঃ রিপন হোসেন পাটোয়ারি- আওয়ামী লীগ প্রার্থী। মহসিনা হক- আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ও বর্তমান চেয়ারম্যান। মোঃ খায়রুল ইসলাম পাভেল- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র।
চরকেওয়ার ইউনিয়ন-আফসার উদ্দিন ভূঁইয়া- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আক্তারুজ্জামান জীবন- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান। মোঃ আবদুর রশিদ বেপারী- স্বতন্ত্র। মুক্তার হোসেন গাজী- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোঃ আব্দুল মালেক মিজি- স্বতন্ত্র।
টংগিবাড়ী-
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন– মোঃ আনিছুর রহমান- আওয়ামী লীগ মনোনীত। জয়নাল আবেদীন তালুকদার- স্বতন্ত্র। সাহালম মাদবর- আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। আ: খালেক বেপারী – বিএনপি সমর্থিত স্বতন্ত্র। মোঃ সোহাগ মাদবর- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মোঃ নূর হোসেন বেপারী- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র এবং বর্তমান চেয়ারম্যান। মেহেদী হাসান- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র।
আউটশাহী ইউনিয়ন– মোঃ সেকান্দর বেপারী -আওয়ামী লীগ মনোনীত। মোঃ আহসান উল্লাহ- বিএনপি স্বতন্ত্র।মোঃ খসরু শিকদার – বিএনপি স্বতন্ত্র।
আব্দুল্লাহপুর ইউনিয়ন– মোঃ আব্দুর রহিম মিয়া- আওয়ামী লীগ মনোনীত এবং বর্তমান চেয়ারম্যান। মোঃ আরিফ হোসেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ রাশেদ নবী- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মোহাম্মদ সরোয়ার মোর্শেদ- স্বতন্ত্র প্রার্থী।
বেতকা ইউনিয়ন– মোঃ শওকত আলী খান (মুক্তার)- আওয়ামী লীগ মনোনীত। মোঃ শহিদুল ইসলাম- ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোঃ রোকনুজ্জামান শিকদার- বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। সাখাওয়াত হোসেন- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। কাজী আকবর হোসেন- আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। মোয়াজ্জেম হোসেন সিকদার- আওয়ামী লীগের বিদ্রোহী- স্বতন্ত্র প্রার্থী।
সোনারং-টংগিবাড়ি ইউনিয়ন– মোঃ বেলায়েত হোসেন লিটন – আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান স্বপন সিকদার-স্বতন্ত্র। জনী মল্লিক-স্বতন্ত্র। মোঃ মামুন উর রশীদ- স্বতন্ত্র। মোঃ নজরুল ইসলাম মল্লিক -স্বতন্ত্র। মোঃ জহির রায়হান খান- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। আব্দুল কাদের মোল্লা- স্বতন্ত্র। মোঃ রাসেল মল্লিক- স্বতন্ত্র।
কামারখাড়া ইউনিয়ন– মোঃ মহিউদ্দিন হালদার:- আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান। মোঃ ওবায়দুল্লাহ সরদার- ইসলামী আন্দোলন বাংলাদেশ। লুৎফর রহমান হালদার- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মোঃ ইকবাল হোসেন পাঠান- স্বতন্ত্র প্রার্থী। মোহাম্মদ আলী হোসেন শেখ- জাকের পার্টি।
দিঘীরপাড় ইউনিয়ন– মোঃ আরিফুল ইসলাম হালদার- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। মোঃ মিরাজ গাজী- ইসলামী আন্দোলন বাংলাদেশ। আব্দুল মান্নান খান- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। শামীম মোল্লা- স্বতন্ত্র।
হাসাইল বানারী ইউনিয়ন– আনোয়ার হোসেন হালদার- আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। ওসমান গনি মেলকার- আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র। মোঃ দীন ইসলাম বালা- আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র। মোঃ নুরুজ্জামান দেওয়ান- স্বতন্ত্র। কামরুল হাসান- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মোঃ ইয়াসিন- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
যশলং ইউনিয়ন– মোঃ আলমাস চোকদার- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। মোঃ মেহেদী হাসান-স্বতন্ত্র। আক্তার হোসেন- স্বতন্ত্র। মোঃ ইসমাইল খান- স্বতন্ত্র। মোহাম্মদ মান্নান খান-স্বতন্ত্র। মোঃ আনিসুর রহমান- স্বতন্ত্র।
বালিগাঁও ইউনিয়ন– হাজী মোঃ দুলাল – আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। আক্তার হোসেন- স্বতন্ত্র। আরিফুজ্জামান-স্বতন্ত্র। মোঃ আওলাদ হোসেন হালদার- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। মাহবুব আলম- স্বতন্ত্র। মোঃ রুস্তম আলী- স্বতন্ত্র। মোঃ সেলিম বেপারী- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আড়িয়ল ইউনিয়ন– মোঃ দ্বীন ইসলাম- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মোঃ ইলিয়াস মাদবর- স্বতন্ত্র। মোঃ কাদির হাওলাদার- স্বতন্ত্র। মাওলানা মহিউদ্দিন আজাদী- স্বতন্ত্র। মোঃ রফিকুল ইসলাম- ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোঃ সেলিম-স্বতন্ত্র। সাজেদা লাকি- স্বতন্ত্র।
ধীপুর ইউনিয়ন– মির্জা বাদশাহ শাহিন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। সিরাজুল ইসলাম- স্বতন্ত্র প্রার্থী। মোঃ ইসহাক খান-স্বতন্ত্র প্রার্থী। খাদিজা জামাল- আমি লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মোঃ আক্তার হোসেন মোল্লা- বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান।
