শ্রীনগরের বাড়ৈখালীতে যুবকদের মাদকবিরোধী আলোচনা সভা

শ্রীনগরের বাড়ৈখালীতে যুবকদের মাদকবিরোধী আলোচনা সভা

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে যুবসমাজের উদ্যোগে এক শান্তিপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের ক্ষতিকর প্রভাব ও সমাজ থেকে মাদক নির্মূলের প্রত্যয়ে বক্তব্য রাখেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষক এবং তরুণ যুবকরা।

বক্তারা মাদকের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং যুবসমাজকে এগিয়ে আসার প্রতি গুরুত্বারোপ করেন।

স্থানীয় যুবকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করা হবে।

সভায় এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত হয়ে সবাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা