সঙ্গীত-নৃত্য-নাটিকায় কাল মুন্সিগঞ্জে জুলাই স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

সঙ্গীত-নৃত্য-নাটিকায় কাল মুন্সিগঞ্জে জুলাই স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, জুলাই তথ্যচিত্র ও নাটিকা প্রদর্শনীর মধ্য দিয়ে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জ জেলা শহরে জুলাই স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই’ নাটিকা মঞ্চস্থ হবে।

এছাড়া এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তরুণ সাঁওতাল শিল্পী মার্টিন সবুজ হাঁসদা।

‘জুলাই মঞ্চ ও সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজনটি হওয়ার কথা রয়েছে ছাত্র-জনতা ঘোষিত সুপারমার্কেটের ‘শহিদ চত্বরে’।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা