সড়কের উপর বাস রাখায় গাংচিল পরিবহনকে জরিমানা

সড়কের উপর বাস রাখায় গাংচিল পরিবহনকে জরিমানা

মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বারবার নিষেধ করার পরও সড়কের উপর অবৈধভাবে যাত্রীবাহী বাস পার্কিং করার অপরাধে ৫ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার দুপুরে উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ড এলাকার সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান।

এসময় তিনি গাংচিল পরিবহনের বাসের মাসুদ রানা, মো. শাকিল, মো. সাদ্দাম হোসেন, হানিফ ঢালী ও মো. আউয়ালকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জরিমানার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা