মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শ্বাসকষ্ট ও কিডনি রোগে আক্রান্ত মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখি আক্তারের (২৫) চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছে তার সহপাঠী ও স্বজনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে আখি আক্তার রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসায় প্রতিদিন ৭০-৮০ হাজার টাকা ব্যায় হচ্ছে। কিন্তু আখির পরিবার অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকায় পুরো খরচ বহন করতে হিমশিম খাচ্ছে।
আখির বড় ভাই মো. রিফাত আজ বুধবার রাতে জানান, গত ১৩ জুন হঠাৎ করে আখির শ্বাসকষ্ট হলে ওকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইদিন থাকার পর উন্নতি না হওয়ায় ১৫ ঢাকায় নিয়ে যাই আমরা। এরপর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রতিদিন আমাদের প্রায় লাখ টাকা খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। আখির রক্তের প্লাটিনাম খুব কম। চিকিৎসক জানিয়েছেন কিডনীতেও সমস্যা রয়েছে। তবে প্রথম দিনের চেয়ে আজকে কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসা করানো গেলে আখি সুস্থ হয়ে উঠবে। আমরা আশাবাদী।
আখির জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে চাইলে নিম্নোক্ত নাম্বারে সরাসরি যোগাযোগ করা যেতে পারে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহযোগিতা পাঠানো যাবে-


