সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন আর নেই

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

মুন্সিগঞ্জ ৮ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সাবেক সংসদ সদস্য, লৌহজং থানা মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন (৬৯) শুক্রবার সন্ধ্যায় ঢাকার এ্যাপেলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

শনিবার বাদ আছর হলদিয়া বাজার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে সাতঘড়িয়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বাদ জোহর লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এখানে মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা অর্থাৎ গার্ড অব অনার প্রদান করা হয়।

সকালে জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি হলদিয়ার বাস ভবনে গিয়ে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার লৌহজং কলেজ মাঠে ইকবাল হোসেনের নামাজে জানাযার আগে স্মৃতিচারণ করেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ঢালি মোয়াজ্জেম হোসেন ও মেদিনীমন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গনি তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়াম্যান তোফাজ্জল হোসেন তপন এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রশিদ মোল্লাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা