সিরাজদিখানে করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতামুলক ক্যাম্পেইন

সিরাজদিখানে করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতামুলক ক্যাম্পেইন

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২০, আরিফ হোসেন হারিছ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতামুলক তিন দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার স্বপ্নসিড়িঁ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে, সমসাময়িক বিষয় করোনা ভাইরাস নিয়ে স্বপ্নসিড়িঁ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর উজ্জলের সভাপতিত্বে বুধবার ১১ মার্চ সকাল ১০ টায় সিরাজদিখান থানা থেকে শুরু করে, রামানন্দ গ্রামে, কংশুপুরা স্কুল, মোল্লাকান্দি, বালুচর বাজার, খাসমহল বালুচর পর্যন্ত এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদউদ্দিন। আরও উপস্থিত ছিলেন, স্কুল শিক্ষকবৃন্দ ও স্বপ্নসিড়িঁ সমাজকল্যাণ সংস্থার সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন আগামীকাল দোয়ার মাধ্যমে শেষ হবে বলে জানা গেছে।


এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা