হরগঙ্গা কলেজে ‘বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ও প্রসেস’ শীর্ষক সেমিনার

হরগঙ্গা কলেজে ‘বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ও প্রসেস’ শীর্ষক সেমিনার

মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দুর্জয় তারুণ্য-Invincible Youth নামক একটি সংগঠনের আয়োজনে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে ‘বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ও প্রসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার কলেজ অডিটোরিয়ামে এই সেমিনার হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় গাইডলাইন দেয়া হয় সেমিনারে।

সেমিনার উদ্বোধন করেন, রোটারি ক্লাব, বারিধারা-এর প্রেসিডেন্ট জুবায়দা নাজনীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা