৩ বন্ধু পড়েছিলেন গাড়ির নিচে, বাম সাইডে পরে বেঁচে যান ইমন

৩ বন্ধু পড়েছিলেন গাড়ির নিচে, বাম সাইডে পরে বেঁচে যান ইমন

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বৃহস্পতিবার রাত দশটা। এক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া এলাকার ৪ নির্মাণ শ্রমিক। দ্রুতগতির প্রাইভেটকার চাপায় মুহুর্তেই ঝড়ে ৩ জনের প্রাণ।

শনিবার সকালে নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয় নিহত আওলাদ (২৩), হাবিল (২২) ও কাইয়ুমকে (২২)।

একই ঘটনায় আহত হয়ে প্রাণে বেঁচে যান নির্মাণ শ্রমিক ইমন। গতকাল তার বাড়িতে গেলে তিনি জানান, প্রাইভেটকারটি ইমার্জেন্সি লাইট মেরে রাখায় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মোটরসাইকেলটি চালাচ্ছিলো হাবিল। আর আমরা পেছনে ছিলাম ৩ জন। ধাক্কা লাগার পর আওলাদ, হাবিল ও কাইয়ুম গাড়ির নিচে পড়ে যায়। আর আমি ছিটকে পরি ডান সাইডে। আমার মুখ ও কপালে আঘাত লাগে।

এদিকে এ ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ/মামলা হয়নি। তাছাড়া চিহ্নিত বা আটক হয়নি ঘাতক প্রাইভেটকার।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির কোন রেজিস্ট্রেশন বা নাম্বার প্লেট ছিলো না।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা