৮৮তম অস্কারে বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান

৮৮তম অস্কারে বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান

প্রতিবছরের মতো এবারো ৮৮তম অস্কারে বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৮৮তম অস্কারে বাংলাদেশ কমিটি রবিন শামসকে মিডিয়া কোঅর্ডনেটর মনোনীত করেছে।

৮৮তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করছে। ০১ অক্টোবর ২০১৪ এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোন র্পূণদর্ঘ্যৈ চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউ ইস্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৭ সেপ্টেম্বর, ২০১৫ বেলা ৫ টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা