গজারিয়ায় সহিংসতায় নিহতদের স্মরণে শোকসভা

গজারিয়ায় সহিংসতায় নিহতদের স্মরণে শোকসভা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে গত ১৪ জুলাই স্থানীয় আওয়ামী লীগের এক গ্রুপের হামলায় প্রতিপক্ষের ৩ জন নিহত ও এখনো পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার শোক সভা করেছে এলাকাবাসী।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান তোতা, গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভূঞা, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক মজনু প্রমুখ।

এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত ও নিখোঁজদের স্বজনরা। এমপিও দলীয় পরিচয় বিবেচনা না করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন।

এসময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা