ভোট গণনার সময় জোর করে অবস্থান করায় জরিমানা

ভোট গণনার সময় জোর করে অবস্থান করায় জরিমানা

মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ভোটগ্রহণ শেষে গণনা কক্ষে জোর করে অবস্থান করায় মো. মীর হোসেন শিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনের সংক্ষিপ্ত বিচার আদালত। একই ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেয়ার দায়ে দণ্ডিত হন।

গতকাল মঙ্গলবার (২১ মে) বিকেলের দিকে উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নির্বাচনী সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

মীর হোসেন শিকদার উপজেলার উত্তর হাসাইল গ্রামের সুলতান আহমেদ শিকদারের ছেলে।

সংক্ষিপ্ত বিচার আদালতের সহকারী জাকির হোসেন জানান, উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গণনা কক্ষে অবৈধভাবে অবস্থান করে ভোট গণনা কার্যক্রম ব্যহত করায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হেদায়েতুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারককে বিষয়টি লিখিত আকারে জানান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচনী সংক্ষিপ্ত আদালতের বিচারক ওই ব্যক্তিকে আটকপূর্বক এই দণ্ডাদেশ দেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা