মুন্সিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন

মুন্সিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন

মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

মাহমুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছিলেন ২৬ ব্যক্তি। গত ২০ জানুয়ারি জেলা প্রশাসন অবৈধ স্থাপনা থেকে সরে যেতে তাদের নোটিশ দেয়। তার পরও তারা না সরলে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।

তবে বসবাসকারী দোকানি আতোয়ার রহমান দাবি করেছেন, তিনি সরকার থেকে লিজ নিয়ে ওই জায়গায় বসতঘর ও দোকানপাট নির্মাণ করেছেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা