মুন্সিগঞ্জে অটো-মিশুক থেকে চাঁদা তোলার সময় ৬ জন আটক

মুন্সিগঞ্জে অটো-মিশুক থেকে চাঁদা তোলার সময় ৬ জন আটক

মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অটো-মিশুক সহ গণপরিবহন থেকে চাঁদাবাজির সময় ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার বাজার ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হেলেন, আম্মান কাজী, কাওসার শিকদার, মামুন হাওলাদার, জসিম উদ্দিন শেখ, বিপ্লব শিকদার, আনিস শিকদার।

র‌্যাব-১১ এর সিপিসি-১ সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় টাকাসহ হাতেনাতে ৬জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা