মুন্সিগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যার্থ হয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

মুন্সিগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যার্থ হয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শাহনাজ বেগম (৫২) নামের চার সন্তানের জননী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

শাহনাজ উপজেলার পশ্চিম ইছাপুরা (চালতাতলা) গ্রামের ফজল হাওলাদারের মেয়ে ও একই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

জানা যায়, শাহনাজ বেগম দীর্ঘদিন যাবৎ আর্থিক সংকটে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। বিভিন্ন এনজিও, স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পাচ্ছিলেন না। মঙ্গলবার অনুমান রাত ১০ টার দিকে মেয়ে সোহা আক্তার (১৩) তার বাবার ঘরে ঘুমিয়ে থাকে। পরদিন সাড়ে ৬টার দিকে সোহা আক্তার ঘুম থেকে উঠে দেখে টিনের বসত ঘরের উত্তর পাশের বারান্দায় তার মা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। চিৎকারে দিলে স্থানীয় এক চৌকিদার ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে থানা পুলিশে খবর দেয়।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঋণের কারণে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় ইউপি সদস্যের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা