মুন্সিগঞ্জে জনতা ব্যাংকের ৯১০তম শাখার উদ্বোধন

মুন্সিগঞ্জে জনতা ব্যাংকের ৯১০তম শাখার উদ্বোধন

মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে (টোল প্লাজা সংলগ্ন) জনতা ব্যাংকের ৯১০তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-৩) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস শাখাটির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ব্যবসায়ী-শিল্পপতিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের জিএম বিভাগীয় কার্যালয় মো. মসীয়ূর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (মুন্সিগঞ্জ -৩) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক এফসিএ ও সিইও অ্যান্ড এমডি, মো. আবদুস সালাম, সহকারী মহাব্যবস্থাপক, মুন্সিগঞ্জ মো. শফিক আহম্মেদ খান, সহকারী মহাব্যবস্থাপক মুন্সিগঞ্জ আব্দুর রাজ্জাক ।

এসময় ব্যাংকে হিসাব খুলে আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা