মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দূর্ঘটনায় চাচা নিহত, ভাতিজা আহত

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দূর্ঘটনায় চাচা নিহত, ভাতিজা আহত

মুন্সিগঞ্জ ৬ ডিসেম্বর, ২০১৯, রুবেল ইসলাম তাহমিদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার কেয়টখালি এলাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা যায়, ঢাকা থেকে মাওয়াগামী গাংচিল পরিবহন ঢাকা মেট্রো- জ ০৪-০২৬৯ যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে মারা যায় নিতাই কর। আহত হয় তার ভাতিজা সাগর কর।

ঘটনার পড়েই শ্রীনগর ফায়ার সার্ভিস টিম ও হাইওয়ে পুলিশের সহযোগীতায় আহত কে উদ্ধার করে নিমতলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহতকে ঢাকা পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা