টঙ্গীবাড়িতে মসজিদের টাকা ও জমি নিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জে শোক দিবসের র‌্যালীতে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

শুক্রবার টঙ্গীবাড়ীতে জুম্মার নামাজের পর মসজিদের জায়গা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। টেটাবিদ্ধ ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীবাড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার দোরাবতী ওয়ালিউল্লাহ জামে মসজিদে জুম্মার নামাজের পর মসজিদের জমি বেদখল হয়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় মুসলস্নী হাফেজ শেখ ও হোসেন দেওয়ানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হলে সংঘর্ষ বাধে। হোসেন দেওয়ানের ছেলে রফিক টেটা ছুড়লে হাফেজ শেখ এর পুত্র রোবেল (২৫) এর পেটে বিদ্ধ হয়। সংঘর্ষে দুপক্ষের লিটন দেওয়ান(৩০), হাফেজ শেখ (৬০), হোসেন দেওয়ান (৫৬) ও রফিকসহ ৭ জন আহত হয়েছে।

এ বিষয়ে ওই এলাকার সাবেক চেয়ারম্যান আ. আজিজ ঢালী জানান, মসজিদের টাকা পয়সা ও জমি নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এ ঘটনা ঘটে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা