সিরাজদিখানে গৃহবধূ অগ্নিদগ্ধ

সিরাজদিখানে গৃহবধূ অগ্নিদগ্ধ

সিরাজদিখানে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে পুড়ে গেছে দিপালী গোস্বামী (৪৭) নামের এক গৃহবধূ। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টায় উপজেলার মালখানগর গ্রামে। দিপালী মালখানগর গ্রামের কমল গোস্বামীর স্ত্রী।

কমল গোস্বামীর ভাই স্কুল শিক্ষক মুকুল গোস্বামী জানান, সকাল ৭ টার দিকে বৌদি (দিপালী) নাস্তা বানাতে রান্না ঘরে যান। এলপি গ্যাস সিলিন্ডারের মুখে লিকেজ থাকায় রান্না ঘরটিতে জমে থাকে গ্যাস, ম্যাচের কাঠি চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে অগ্নিকান্ডে তার শরীরের ডান দিকের বেশিরভাগ পুরে যায়। আমরা বিকট শব্দ ও চিৎকার শুনে বাড়ির সবাই এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা