‘প্রাণ দেহে এক ফোটা রক্ত থাকতে অন্যায়ের কাছে মাথা নত করবো না’- মৃণাল কান্তি দাস

‘প্রাণ দেহে এক ফোটা রক্ত থাকতে অন্যায়ের কাছে মাথা নত করবো না’- মৃণাল কান্তি দাস

মুন্সিগঞ্জ ১৩ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘মুন্সিগঞ্জের মানুষ ক্ষমতা দিয়ে মানুষকে বিচার করে না, মুন্সিগঞ্জের মানুষকে স্বাক্ষী রেখে বলতে চাই, আমার প্রাণ দেহে এক ফোটা রক্ত থাকতে কোন দিন অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে মাথা নত করবো না’ এ কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক ভবনের সামনে আয়োজিত জনসভায় এসব বলেন তিনি।

তিনি এসময় আরও বলেন, ‘খুন করবেন, হত্যা করবেন, প্রাণ কেড়ে নেবেন এই সমস্ত হুমকি আমার জন্য করবেন না, বস্তায় ভড়ে রাখেন। আল্লাহ্ যেদিন চাইবেন সেদিন পৃথিবী থেকে বিদায় নেবো।’

বক্তব্যের ভিডিওঃ

মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপি, আইনজীবি শ ম হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনিরুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, কাউন্সিলর জাকির হোসেন, মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্দর হোসেন প্রমুখ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি বাদশা মিয়া, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল, মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালিদ মাহমুদ রকি, লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি অনয় হাসান বেপারী, টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি তর্নক লিজু , শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা