মুন্সিগঞ্জ ১৩ ডিসেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে নির্মানাধীন থানা ভবনের ছাদ ধসে মুন্না (১৮) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।
নিহত মুন্না নাটোর জেলার সিংড়া উপজেরার কইগ্রামের সিরাজ প্রমানিকের পুত্র।
এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো ৪জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মোঃ হাসান (৩৪), রাকিব (৩৫), শিহাব(৩২) ও চঞ্চল (৩৫)। আহতদের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ নির্মানাধীন থানাভবনের দক্ষিণ দিকে একটি অংশের ছাঁদ ধসে পরে। এসময় ৬৭ জন শ্রমিক কাজ করছিলো। ঘটনাস্থলেই মুন্না ছাঁদের একটি অংশ চাপা পরে নিহত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে নামে। ঘন্টাব্যাপি অভিযানে নিহতের লাশ উদ্ধার করা হয়।
লৌহজং থানার পুলিশ পরিদর্শক রাকিবুল জানায় নিহত ও আহত সবার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কইগ্রামে। নিহত মুন্নার লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
