মুন্সিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মুন্সিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মুন্সিগঞ্জ ১৩ ডিসেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কুসুম (২১) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের চরনিমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আড়াই বছরের শিশুসহ শশুড় বাড়ীর লোকজন পলাতক রয়েছে।

উপজেলার রশুনিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামের মৃত: কুদ্দুস মীয়ার মেয়ে ও চরনিমতলা গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে ওয়াজউদ্দিনের স্ত্রী কুসুম। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কুসুমের মা আয়েশা বেগম বলেন, বিদেশ থেকে বুধবার রাত সাড়ে ১১ টায় আমাকে ফোন দিয়ে আমার মেয়ের মৃত্যুর খবর দেযো হয়। রাত ১২ টার দিকে আমি চর নিমতলা এসে আমার মেয়ের লাশ দেখতে পাই। কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির লোকজনসহ আড়াই বছরের নাতি আফিপ কে নিয়ে পালিয়ে যায়। তিনি আরো বলেন,আমার মেয়েকে তারা মেরে ফেলছে।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, সুরতহাল করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা